Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

সোমবার, ১০ মার্চ, ২০২৫

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারণাঃ

 

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারণাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক

১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি


 ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর ৮ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে, বলে ওই সূত্র জানিয়েছে।
২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন কিছু কিংবদন্তি ব্যক্তিত্ব, যারা তাদের জীবনভর কাজের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন:  ১.  মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী
২. বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম
৩. ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ
৪. লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
৫. কবি আল মাহমুদ
৬. কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ
৭. পপসম্রাট আজম খান


৮. আবরার ফাহাদ (মরণোত্তর পুরস্কার)                                                                 

                                                                                                    

আবরার ফাহাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী, ২০১৯ সালে তার নিষ্ঠুর মৃত্যুর জন্য শিরোনামে উঠে এসেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তার সাহসী বক্তব্যের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি নিহত হন। তার এই অবদানের জন্য তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
স্বাধীনতা পুরস্কার ২০২৫-এর এই বিশিষ্ট ব্যক্তিদের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, যারা নিজেদের কাজের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন।
May be an image of ‎text that says '‎えくうき ማዝ T লপ و‎'‎
All reactio


বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

 

নাজিবুল বাশার, সিনিয়র ক্রাইম ইনভেস্টিগেশন টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে এক সিএনজি (থ্রী হুইলার) চালকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ৬ মার্চ সকালে মধুপুর পৌর এলাকার মধুপুর প্রেসক্লাব রোডের দেবের চরা নামক স্থান থেকে রফিজ উদ্দিন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকালে লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

মধুপুর থানা সূত্রে জানা যায় মৃত রফিজ উদ্দিন (৫৫) আউশনারা ইউনিয়নের আউশনারা গ্রামের মোটের বাজার এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। নিহতের মেয়ের জামাই আবু সাইদ জানান, শ্বশুরের সাথে বসে ইফতার করি এর

                                                        


পর তার সাথে আর যোগাযোগ হয়নি।    

                                                        

নিহতের শ্যালক হাসান আলী জানান, আমার ভগ্নিপতি পেশায় একজন সিএনজি চালক। তার সাথে কারো কোনো বিরোধ ছিলনা। কি কারণে তার মৃত্যু হলো তা বুঝতে পারছি না।

আউশনারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিন জানান, মৃত রফিজ উদ্দিন আমার এলাকার ভোটার সে পেশায় সিএনজি চালক ছিলেন। তার সাথে কারো কোনদিন বিরোধ দেখিনি। সে একজন ভালো মানুষ ছিলেন। সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ জানান, সে আমাদের সংগঠনের শ্রমিক ছিলো। নিয়মিত সিএনজি চালাতো। আমরা আমাদের একজন সহকর্মীকে হারালাম। সঠিক তদন্ত করে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা উচিত বলে আমি মনে করি।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।                  

সবাইকে ছেড়ে চির নিদ্রায় শায়িত হল রনি।

 সবাইকে ছেড়ে চির নিদ্রায় শায়িত হল রনি।

---------------------------------------------------+++-++
দেখা হলেই হাসিমুখে সালাম দিয়ে দাড়িয়ে থেকে আর বলবেনা কেমন আছেন স্যার! মানুষের দুঃখ
কষ্ট আর বিপদে যাকে আর দেখা যাবেনা স্বেচ্ছাসেবকের ভুমিকায়।
বলছিলাম মানবিক যুবক যুবক রনির কথা।
মানুষের কান্নায়,দুঃখের দিনে ,বিপর্যয়ের মূহুর্তে কিম্বা দুর্যোগে দিনে স্বেচ্ছাসেবক নিয়ে এগিয়ে আসতে তাকে আর দেখা যাবেনা। মানবিকতা যাকে স্পর্শ করেছিল মানুষের প্রতি দরদ মমত্ব
সততা আর নিষ্ঠার সাথে।যার সম্পৃক্ততা ছিল
স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সাথে। যার ছিলনা বৈষয়িক লোভ ও লালসার চিন্তা।ব্যতিক্রমধর্মী সৈই যুবক রুহুল আমিন রনি এখন আমাদের থেকে লক্ষ যোজন দুরে মহান রবের জিম্মায়।
গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে
আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে সংগ্রামক করে সর্বশেষ
গত রাতে ঢাকাস্থ নিউরোলজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মধুপুরের মানবিক যুবক রুহুল আমিন রনি। ইন্না-লিল্লাহ অইন্না ইলাইহি রাজিউন।
রনির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ
তাকে জান্নতের মেহমান হিসাবে কবুল করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তৌফিক দিন। আমিন।

সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মধুপুরে রাতের আধারে কংকাল চুরির ঘটনায় আটক ১

 



টাংগাইল মধুপুরের আউশনারা ইউনিয়নের মোটের বাজারে ২ অক্টোবর রাতের শেষ প্রহরে কংকাল চুরি করতে গিয়ে ধরা পড়ল ওমর আলী নামের এক যুবক। তথ্যসুত্রে জানা যায় ওমর আলী গুবোদিয়া গ্রামের সুবহান আলীর ছেলে।।প্রত্যক্ষদর্শী তাঁরা ড্রাইভার জানান কংকাল চুরি করে ফেরার সময় ওমর আলীসহ আরো দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ করে। ওমরের কাধে লুঙ্গি দিয়ে বাধা একটি ব্যাগ ছিলএবং তার শরীর কাদামাটিতে ভর্তি ছিল। ব্যাগটি খুলতে গেলেই অপর দুই অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ব্যাগ খুলে দুইটি মৃত দেহের কংকাল পাওয়া যায়।
মোটের বাজারের নৈশ প্রহরী সাজাহান চোরটিকে হাতেনাতে ধরে বাজারে আটকায়। পরবর্তীতে তাকে মধুপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
Copyright ©

আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৮ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৯ বছর আগে

Popular