Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বিনিময় ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 কিছুক্ষন



আগে গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে বিনিময় ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 


ঢাকা-টাঙ্গাইল রোডে গাড়ি দুর্ঘটনা মানেই বিনিময়ে  😭


কবে এই বিনিময়ের হাত থেকে রক্ষা পাবে মধুপুরবাসী..????  বিনিময় গাড়িকে নিষিদ্ধ করা হোক জনপ্রতিনিধি ও প্রষাসনের দৃষ্টি আকর্ষন করছি

বুধবার, ৮ মে, ২০১৯

টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র গুদাম থেকে চার কোটি টাকার সার গায়েবের অভিযোগ, দুশ্চিন্তায় স্টোর কিপারের মৃত্যু

 টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র গুদাম থেকে চার কোটি টাকার সার গায়েবের অভিযোগ, দুশ্চিন্তায় স্টোর কিপারের মৃত্যু
আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯   

প্রিয় মধুপুর খবর :
সংগ্রহ: মোঃনাজমুল ইসলাম       



কিশোরগঞ্জের ভৈরব সার গুদামের পর এবার টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র সার গুদামের চার কোটি টাকার সার নিয়ে কেলেংকারির অভিযোগ উঠেছে। পরিমাণ এর থেকে বেশিও হতে পারে ধারণা অনেকের।

এ অভিযোগের শুরুতে গুদাম রক্ষক মোজাম্মেল হকের আকষ্মিক হার্ট এ্যাটাকে মৃত্যু নিয়েও আছে নানা আলোচনা। গুদাম রক্ষকের মৃত্যুর পর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। সার ডিলারগণের অনেকে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। টাঙ্গাইলের সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম-পরিচালক কিশোরগঞ্জের দায়িত্ব পালন কালে ২০১৪ সালে ঘটেছিল এমন ঘটনা। এখনও সে ঘটনায় মামলার বাদী হিসেবে ওই যুগ্ম-পরিচালককে আদালতে দাঁড়াতে হয়।

মধুপুরের কাকরাইদস্থ বিএডিসি’র সার গুদামে বছর দুই আগে যোগদানের পর থেকেই গুদাম রক্ষক মোজাম্মেল হক কতিপয় কর্মকর্তা ও ডিলারদের সুবিধা দিয়ে সার গুদামে না এনে বেআইনীভাবে রাস্তা থেকে বাকিতে বিক্রি করে দিয়েছেন। প্রায় দেড় বছর ধরে চলে আসা এমন অবৈধ চর্চায় সংশ্লিষ্টরা প্রচুর অর্থ রোজগার করে আসছেন। গুদামে প্রবেশ না করিয়ে চট্টগ্রামের আমদানীকারক প্রতিষ্ঠান থেকে নন ইউরিয়া সারের চালান ডিলারদের গুদামে ঢুকে দিনের পর দিন মজুদ থেকে ওই সার বিক্রির পর টাকা সুবিধাজনক সময়ে গুদামের ক্যাশে আসে। এতে করে গুদামে সারের মজুদে বড় রকমের হেরফের ও টাকার হিসেবে বড় অংকের গড়মিল সৃষ্টি হয়। কানা ঘোষায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

শোনা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে স্টোর কিপার মোজাম্মেল হক অনেক চিন্তিত হয়ে পড়েন। সুবিধাভোগী ডিলারদের কাছ থেকে বাকি টাকা পাওয়ার চাপ দিয়েও তেমন ফায়দা না পেয়ে মুষঢ়ে যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। অবশেষে গত ১৮ মার্চ অফিস করে বাড়ি ফিরে গভীর রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গুদামে মজুদ সারের পরিমাণ নিয়ে গুঞ্জন আরো বেড়ে যায়। শোনা যায়, ৩০ থেকে ৪০ হাজার বস্তা সার গুদামে নেই, গায়েব হয়ে গেছে। এসব সার অবৈধ পথে ডিলারদের কাছে হস্তান্তর হয়েছে এবং এর অধিকাংশের মূল্য বকেয়া রয়েছে।

এদিকে মোজাম্মেল হকের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হককে দিয়ে ৫০০০ মে. টন ধারণ ক্ষমতার সারের গুদাম সিল গালা করে দিয়েছে। এখন ডিলারদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা চলছে। সব দোষ মৃত মোজাম্মেলের উপর চাপানোর চেষ্টা চলছে।

তবে গুদাম খুলে হিসাব শুরুর পরই আসল রহস্য ফাঁস হবে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে যুগ্ম-পরিচালক মো. শহিদুল্লাহ শেখ বলেন, কিছু গুঞ্জন শুনেছি, ডিসি স্যারের সাথে কথা বলে গুদাম সিলগালা করে দিয়েছি। এছাড়াও একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুদামের সারের হিসাব মেলানো হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে আনা সারের এন্ট্রি স্লীপ, বিক্রয় রেজিস্টার এবং স্টক রেজিস্টারের সাথে গুদামের মজুদ মেলানো হবে।

এবিষয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক বলেন, গুদাম সীলগালা করে দেয়া হয়েছে। ডিসি স্যারের সাথে কথা বলেছি। স্যারের অনুমতি পেলেই আমি নিজে উপস্থিত থেকে সারের মজুদ মেলাবো। তারপর আসল চিত্র বোঝা যাব।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

>মধুপুরে ধান ব্যবসায়ী

>>>>>>>মধুপুরে ধান ব্যবসায়ী খুন <<<<<<

       --------------------------------------------------.......... . 

মধুপুরে অাজ ১৫ এপ্রিল/১৯ রাত অানুমানিক ১০ ঘটিকার সময় নিজ বাড়ীর সামনে অাঃ জলিল (৫৫) নামে এক ধান ব্যবসায়ী খুন হয়েছে। জানা যায় পৌর সভাস্থ অলিপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত কুদরত অালীর ছেলে অাঃ জলিল ভাড়া মিলে ধান চাউলের ব্যবসা করত। অাজ রাত অানুমিনক ১০ঘটিকা সময় মিল হতে বাড়ী ফেরার পথে বাড়ীর সন্মুখে রাস্তায় দৃর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে চাকু ছুরি ফেলে রেখে পালিয়ে যায়, নিহতের কাকাতো ভাই মতিয়ার প্রথমে  দেখতে পেয়ে ডাকচিৎকার করলে লোকজন   দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অানলে ডাঃ  চিকিৎসা করার সুযোগ পায়নি।পথেই তার মৃত্যু ঘটে।( মতিয়ারের ডাক চিৎকারের সময় ১৭/১৮ বছর বয়সের ৩/৪ জন ছেলেকে  দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন বিদ্যুতের অালোতে কয়েকজন পথচারী ,তার পূর্বে বিদ্যুত ছিলনা, এসময়ই দৃর্বৃত্তরা এ ঘটনা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।) 

   নিহত ব্যবসায়ী অাঃ জলিলের নিকট অানুমানিক বেশ কিছু টাকা ছিল বলে স্বজনরা জানায়। লাশ মধুপুর হাসপাতালে, এ ব্যাপারে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে।।।।।।।।।।।।।। সুত্র৷  আব্দুর রউফ সাংবাদিক 

মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯

দেশে প্রথমবারের মতো কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোন কৃষিবিদ

দেশে প্রথমবারের মতো কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোন কৃষিবিদ

বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-১ 
(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এম.পি। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ড. আব্দুর রাজ্জাক ১৯৭১ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৭২ সনে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮২ সনে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের পর তিনি যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন। বাংলাদেশে ফার্মিং সিস্টেম রিসার্চ ও স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়ন বিষয়ে তিনি অন্যতম একজন বিশেষজ্ঞ।

আব্দুর রাজ্জাক টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জালাল উদ্দিন এবং মাতার নাম রেজিয়া খুতুন। রাজ্জাক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানীক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সনে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরীজীবন শেষ করেন।

২০০১ সন থেকে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় টিকেট পান কৃষিবিদ সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি সে বছর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০৮ সনে নবম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন এবং আওয়ামী লীগ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৪ সনে ড. মো. আব্দুর রাজ্জাক সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।

একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়ে থাকে সংসদীয় মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

মধুপুরে জমজমা কাবাডি খেলা

টাঙ্গাইল মধুপুর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ৷কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়। রবিবার  (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের মাজিরা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। টানা কয়েক দিন ধরে বিভিন্ন গ্রামের বিভিন্ন দল খেলায় অংশ গ্রহণ করে।
                     


খেলা দেখতে আসেন বিভিন্ন গ্রাম থেকে শত শত কাবাডি প্রিয় দর্শক। ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা খান বাবলু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আয়নাল হোসেন।
মধুপুর প্রতিনিধি
মো:শরীফুদ্দীন বিলিয়া
প্রিয় মধুপুর নিউজ

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

>>মধুপুর শিল্প ও বনিক সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচন/১৮ তফসীল ঘোষনা

 ঐতিহ্যবাহী মধুপুর শিল্প ও বনিক সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচন'১৮ এর নির্বাচনী 

 ঘোষহনা করা হয়েছে। অাজ
১৬ অাগষ্ট/১৮ সমিতির কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন (নিয়মানুসারে) এ তফসীল ঘোষনা করেন।উপদেষ্টা  প্রধান নির্বাচন কমিশনার সাবেক অধ্যাপক 
সিরাজুল হক অাজাদ এর ঘোষিত তফসীল অনুসারে অাগামী ২২ সেপ্টেম্বর /১৮  অত্র সমিতির কার্যকরি পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন নিম্ন বর্ণিত তফসীল অনুসারে অনুষ্ঠিত হবে।
১.২৫ অাগষ্ট/১৮ খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ।
২.২৮ অাগষ্ট/১৮ ভোটার তালিকা প্রসঙ্গে অাপত্তি গ্রহন(১০-০৪)।
৩.২৯ আগষ্ট/১৮ অাপত্তির শুনানি।
৪. ৩০ অাগষ্ট/১৮ চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ।
৫. ০১ ও ০২ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্র বিক্রয় (মূল্য - ২,৫০০/-টাকা)। (সময়-১০- বিকাল ০৪ টা পর্যন্ত)।
৬. ০৩ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্র জমা(সময় ১০-০৪ টা,মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের টাকার মূল রশিদ সংযুক্ত করতে হবে)।
৭. ০৪ সেপ্টেম্বর'১৮ মনোনয়নপত্র বাছাই (১০ হতে দুপুর ২টা পর্যন্ত)।
৮.০৫ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্রের অাপত্তি গ্রহন (১০- ০২টা পর্যন্ত)।
৯. ০৬ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্রের অাপত্তির শুনানি (দুপুর০২- বিকাল ০৪ টা পর্যন্ত)।
১০. ০৮ সেপ্টেম্বর'১৮ মনোনয়নপত্র প্রত্যাহার (১০- ০৪ টা পর্যন্ত)
১১. ০৯ সেপ্টম্বর/১৮ চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ।
১২. ১০ সেপ্টেম্বর'১৮ প্রতীক বরাদ্দ(১০- বিকাল ০৪ টা)।
১৩. ২২ সেপ্টম্বর ১৮ ঘোষিত কাঙ্খিত নির্বাচনে'র ভোট গ্রহন অনুষ্ঠান( বিরতিহীনভাবে সকাল ০৮ টা হতে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহন, স্থান - মধুবন কমিউনিটি সেন্টার, তেতুলতলা, মধুপুর।
১৪. মনোনয়নপত্র কাটাকাটি,  ফ্লুইট বা মুছনীয় কালি ব্যবহার করলে মনোনয়নপত্র বাতিল বলে গন্য হবে।
১৫. মনোনয়নপত্র জমাদানের দিনও রশিদ মূলে ১০০/-(এক হাজার) টাকা জমা দিয়ে ডুপ্লিকেট মনোনয়নপত্র নেয়া যাবে।
#পদের নাম - ★সভাপতি, পদের সংখ্যা-০১ জন,  জামাত(অফেরত)২০,০০০/-, প্রতীক- অানারস, টেলিভিশন,দেয়াল ঘড়ি।
#পদ-★সহ-সভাপতি,সংখ্যা-০২ জন, জামানত(অফেরত) ১৭,০০০/- প্রতীক - গোলাপফুল, চেয়ার, প্রজাপতি,মোমবাতি, হারিকেন।
#পদ- ★সম্পাদক , সংখ্যা-০১ জন, জামানত(অফেরত) ১৭,০০০/-, প্রতীক- গরুর গাড়ী, ছাতা, খেজুর গাছ।
#পদ-★সহ-সম্পাদক, সংখ্যা ০২ জন, জামানত(অফেরত) ১৪,০০০/- প্রতীক- মই, কুঁড়েঘর, কলসি, জগ।
#পদ-★সাংগঠনিক সম্পাদক, সংখ্যা-০১জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- গাভী,টিউবওয়েল, মশাল।
#পদ-★ কোষাধ্যক্ষ, সংখ্যা-০১ জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক-হরিন, কাপ-পিরিচ, কুড়াল।
#পদ-★প্রচার সম্পাদক, সংখ্যা ০১ জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- হাঁস,বটগাছ, তলোয়ার।
#পদ-★সমাজকল্যান সম্পাদক- সংখ্যা-০১ জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- মাছ, পাখা, মোটরসাইকেল।
#পদ-★দপ্তর সম্পাদক, সংখ্যা- ০১ জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- বাঘ, হাতুরী, চাকা।
#পদ-★ধর্ম বিষয়ক সম্পাদক, সংখ্যা-০১জন, জামানত(অফেরত)১৪,০০০/- প্রতীক- অাম,তালা,চাবি, মিনার, টুপি।
#পদ-★শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,সংখ্যা-০১জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক - দোয়াত- কলম, ময়ূর, লাঙ্গল।
#পদ-★ক্রীড়া সম্পাদক, সংখ্যা-০১জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক-ফুটবল,সিলিং ফ্যান,গোল্ড কাপ।
#পদ-★কার্যকরি সদস্য,  সংখ্যা-০৭জন,জামানত(অফেরত) ১২,০০০(প্রতিজন), প্রতীক- মটরগাড়ী, বাইসাইকেল,রিক্সা,উড়োজাহাজ,মোরগ,হাতি,উট,চশমা,কবুতর,বক,ডাব,কুলা,টেবিল,বালতি,ঘুড়ি,ঠেলাগাড়ি,ঘোড়া,বই,মাইক,কাঁচি,মোবাইল,বন্দুক,সূর্য্যমূখী ফুল।(বরাদ্দকৃত প্রতীকের চেয়ে প্রার্থী বেশী হলে নূতন প্রতীক বরাদ্দ করা হবে)।
উল্লেখিত নির্বাচনী তফসীল ঘোষনার সময় উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ বিল্লাল হোসেন ফকির, উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপদেষ্টা শ্রী সুবল চন্দ্র সাহা,১নং সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যাপক লেখক সাংবাদিক মোঃ গোলাম ছামদানী, প্রবীন বিশিষ্ট সাংবাদিক লেখক সাবেক অধ্যাপক মোঃ জয়নাল অাবেদীনসহ সাংবাদিকবৃন্দ, সাবেক ব্যবসায়িক নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ীগন ও অামন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন দুই হাজারে'র অধিক সদস্যসের ঐতিহ্যবাহী এ সংগঠনের অালোচিত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও  দোয়া কামনা করেছেন।।

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৮ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৯ বছর আগে

Popular